ক্রেতা অর্ডার করবেন আপনি সামলাবেন। দুই দিকই ডেমোতে দেখুন...
ক্রেতা হিসেবে একটি অর্ডার করুন, তারপর অ্যাডমিন প্যানেলে ঢুকে দেখুন সেই অর্ডার, স্টক আর ক্রেতার তথ্য আপনার টিমের কাছে কীভাবে পৌঁছায়। কেনার আগে নিজের চোখে যাচাই করুন।
ডেমো কন্ট্রোল প্যানেল
ওয়েবসাইট একনজরে
মোট অর্ডার
1,248
এই মাসের ডেমো হিসাব
ক্রেতা
3,620
ডেমো ইনফরমেশন
বোঝানোর জন্য ডেমো তথ্য দেখানো হয়েছে
আপনার অর্ডারগুলো এখন কোথায় থাকে?
অর্ডার কমেন্টে, আরেকটি ইনবক্সে, হিসাব খাতায় সামলাবেন কীভাবে?
অর্ডার কম থাকলে সবকিছু মনে রাখা যায়। অর্ডার বাড়লেই ভুল হয়, উত্তর দিতে দেরি হয়, আর ক্রেতার বিশ্বাস কমে।
এবার অর্ডারটি এক জায়গায় এনে দেখা যাক
ক্রেতার চোখে একটি ওয়েবসাইট আপনার চোখে পুরো ব্যবসার কাজ
ক্রেতা হিসেবে প্রোডাক্ট দেখে অর্ডার করুন। তারপর অ্যাডমিন প্যানেলে ঢুকে দেখুন, সেই অর্ডার আপনার কাছে কীভাবে আসে।
ক্রেতা যেভাবে কেনে
প্রোডাক্ট পছন্দ করে কার্টে এড করুন, তারপর অর্ডার করুন। ক্রেতার অভিজ্ঞতা নিজে যাচাই করুন।
অর্ডার আসামাত্র সব তথ্য
নতুন অর্ডার, ক্রেতার নাম, ঠিকানা ও ফোন নম্বর একই স্ক্রিনে পাবেন।
স্টক ও অর্ডারের অবস্থা
কোন প্রোডাক্ট কতটি আছে আর কোন অর্ডার কোন ধাপে, কাউকে জিজ্ঞেস না করেই জানুন।
কে কী দেখবে, আপনি ঠিক করুন
এডমিন, ম্যানেজার ও মোডারেটরের জন্য আলাদা অ্যাক্সেস, যাতে যার যা কাজ সে তা-ই দেখে।
একটি অর্ডারের পথ ধরে দেখুন
একটি অর্ডার, আসা থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত সব কিছু এক জায়গায়
ক্রেতা হিসেবে একটি অর্ডার করুন
প্রোডাক্ট দেখা, কার্টে যোগ করা এবং অর্ডার নিশ্চিত করার অভিজ্ঞতা দেখুন।
অ্যাডমিন প্যানেলে সেই অর্ডার খুঁজুন
অর্ডারের সঙ্গে ক্রেতার তথ্য ও প্রোয়োজনীয় প্রোডাক্টের বিবরণ একই জায়গায় দেখুন।
অর্ডারটি এগিয়ে নিন
এডমিন, ম্যানেজার ও মডারেটর কে কোন কাজটি দেখবেন, তা বুঝে নিন।
একটি অর্ডার, একটি চলমান ধারা
অর্ডার এসেছে
ক্রেতার নাম, ঠিকানা ও পণ্য একসাথে
স্টক যাচাই হয়েছে
অর্ডারটি পাঠানো যাবে কি না সঙ্গে সঙ্গে বোঝা যায়
দায়িত্ব দেওয়া হয়েছে
কে প্যাক করবেন বা পাঠাবেন, তা ঠিক করা আছে
স্ট্যাটাস আপডেট হয়েছে
অর্ডার এখন কোন ধাপে, এক নজরে দেখা যায়
ডেমো দেখার আগে একটু মিলিয়ে নিন
এই ই-কমার্স কার জন্য, আর কার জন্য নয়?
সবার এই ই-কমার্স ওয়েবসাইট দরকার নাও হতে পারে। নিচের তালিকা দেখে বুঝে নিন, আপনার জন্য লাগবে কি না।
ডেমো আপনার কাজে লাগবে, যদি
- প্রতিদিন ফেসবুক পেজ বা ইনবক্স থেকে অর্ডার পান
- অর্ডারের তথ্য মেসেজ, খাতা আর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে রেখেছেন
- বিক্রির পর স্টক হাতে গুনে মেলাতে হয়
- অর্ডার সামলাতে আরেকজনের সাহায্য নেন বা নিতে চান
আরও কিছুদিন অপেক্ষা করুন, যদি
- এখনো প্রথম অর্ডার পাননি
- কী বিক্রি করবেন, সেটাই এখনো ঠিক করছেন
- শুধু একটি সুন্দর ওয়েবসাইট চান, অর্ডার সামলানো আপাতত দরকার নেই
- মাসে হাতেগোনা অর্ডার, খাতাতেই ভালো চলছে
আপনার ব্যবসা আলাদা? সমস্যা নেই
আপনার প্রোডাক্ট, আপনার নিয়ম সিস্টেম সেভাবেই সাজানো যায় ...
ডেমোতে একটি সাধারণ দোকান দেখবেন। আপনার ব্যবসার প্রয়োজনে কোন অংশ বদলানো যায়, নিচে দেখে নিন।
ডেমোতে আপনি একটি গোছানো ভিত্তি দেখবেন। সেটি দেখে বোঝা সহজ হবে—আপনার ব্যবসায় কোন অংশটি রাখা দরকার, কোনটি বদলানো দরকার এবং কোনটি একেবারেই প্রোয়োজন নেই।
আপনি যেভাবে বিক্রি করেন
সাইজ, রং, ওজন বা প্যাকেট, পণ্যের অপশন আপনার মতো করে সাজানো যায়।
ডেলিভারি ও পেমেন্ট
এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ আর ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রাখা যায়।
আপনার কাজের ধাপ
অর্ডার কনফার্ম, প্যাকিং, কুরিয়ারে হস্তান্তর, ধাপগুলো আপনার প্রক্রিয়া অনুযায়ী ঠিক করা যায়।
আপনার দল
কোন কাজ কে দেখবেন, সেটা আলাদা করে দেওয়া যায়।
দেখার আগে পরিষ্কার করে জানিয়ে রাখি
ডেমো দেখতে কোনো টাকা দিতে হবে না
নাম আর ইমেইল দিন। ডেমোর লিংক সরাসরি আপনার ইমেইলে চলে যাবে।
ই-মেইলটি নিশ্চিত করার পর ডেমো লিঙ্ক আপনার ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।